প্রকাশিত: Sun, Jul 2, 2023 5:09 AM আপডেট: Fri, Jun 5, 2026 8:04 PM
[১]সরকারের সঙ্গে জামায়াতের সখ্য তৈরি হয়েছে, বিএনপি মহাসচিবের এই দাবির ব্যাখ্যা চায় জামায়াত
শাহানুজ্জমান টিটু: [২] রোববার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা এ বিষয়ে বিএনপির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, এই বক্তব্যের ব্যাখ্যা তারা দিবেন।
[৩] মতিউর রহমান আকন্দ বলেন, বিএনপি মহাসচিব কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মিডিয়া ব্যাড ইন টেনশন নিয়ে প্রকাশ করেছে।
[৪] জামায়াতের এই মুখপাত্র আর বলেন, আমরা যে মুহূর্তে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করছি ঠিক সেই সময় বিএনপি মহাসচিবের এই বক্তব্য আমাদেরকে বিভ্রান্ত করবে। আমরা মহাসচিবকে বলেছি, যদি এটা ব্যাড ইনটেশন নিয়ে হয়ে থাকে তাহলে আপনি বিবৃতি দিয়ে জাতির সামনে ক্লিয়ার করেন।
[৫] সরকারের সঙ্গে সত্যিকার অর্থে আপনাদের সখ্য হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে আকন্দ বলেন, প্রশ্নই আসে না। কারণ আমাদের সঙ্গে আওয়ামী লীগের একটা বৈরিতার সম্পর্ক। আমাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তাই যারা সরকারের সঙ্গে জামায়াতের সম্পর্কের সখ্য খুঁজছেন, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।
[৬] ২৩ জুলাই ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যাচ্ছেন, ওই বৈঠকে আপনাদের সঙ্গে কোন বিষয় দিয়ে আলোচনা হতে পারে? এ প্রশ্নের জবাবে জামায়াতের এই মুখপাত্র বলেন. না এটা কোন নিয়মিত বৈঠক নয়. তাদের জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। তারই অংশ হিসেবে আমরা সেই দাওয়াত পেয়েছি। এটা কোন রাজনৈতিক বৈঠক নয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী